পারভেজ হত্যাকাণ্ড: কুমিল্লা থেকে আরেক আসামি গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৫, ১৯:১১আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১৯:১১

ঢাকার আলোচিত হত্যাকাণ্ড বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. হৃদয় মিয়াজীকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) রাত আড়াইটায় কুমিল্লার মুরাদনগর উপজেলার মনাইরকান্দি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর হৃদয়কে র‌্যাব-১১-এর সিপিসি-২ কুমিল্লার কাছে মঙ্গলবার (২২ এপ্রিল) ভোরে হস্তান্তর করা হয়।

পারভেজ হত্যা মামলায় হৃদয় মিয়াজী ৫ নম্বর আসামি। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ উল্যাহ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, র‌্যাব-১১ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার রাতে বলরামপুর ইউনিয়নের মনাইরকান্দি গ্রামের হারুন-উর-রশিদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় হৃদয়কে তার বাসা থেকে গ্রেফতার করা হয়। হৃদয় উপজেলার দুর্লব্দী গ্রামের মাহবুব আলমের ছেলে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বনানী থানা কমিটির যুগ্ম সদস্যসচিব। ঘটনার পর তিনি এলাকায় এসে নিজ বাড়িতে না থেকে মামার বাড়িতে আত্মগোপনে ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসির জেরে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে পারভেজের বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাধান করলে পারভেজ ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় ৩০ থেকে ৪০ জন হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে রবিবার বনানী থানায় ৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী