নারায়ণগঞ্জের আস্তানায় ছিল ১৬ জঙ্গির যাতায়াত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৬, ০৬:৩৪আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ০৬:৩৪

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া বড় কবরস্থান এলাকার যে বাড়িতে তিন জঙ্গি নিহত হয়েছে ওই বাড়িটি ছিল মূলত জঙ্গিদের একটি ঘাঁটি। নিহত ৩ জন ছাড়াও আরও ৪-৫ জন জঙ্গি সেখানে বসবাস ও ৭-৮ জন জঙ্গির নিয়মিত যাতায়াত ছিল বলে জানিয়েছে পুলিশ। এছাড়া বাড়িতেই চলত জঙ্গিদের প্রশিক্ষণ।

নারায়ণগঞ্জ জঙ্গি আস্তানায় অভিযান নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় এসব উল্লেখ করেছেন। শনিবার ‘অপারেশন হিট স্ট্রং ২৭’ নামের অভিযানে গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হওয়ার পর ওইদিন রাতেই তিনি এ মামলা দায়ের করেন।

মামলায় বলা হয়, পাইকপাড়ার ঘটনায় নিহতদের একজন ঢাকার কল্যাণপুরে জাহাজ বিল্ডিংয়ের জঙ্গি সম্পৃক্ততার ঘটনায় মিরপুর থানার দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। শনিবার নিহত ৩ জনের মধ্যে ২ জন নিজেদের মুরাদ ও রনি পরিচয়ে পাইকপাড়ার ৪১০/১ নম্বরের নূরউদ্দিন দেওয়ান ভবনের তিনতলার উত্তর পাশের ফ্ল্যাটটি ভাড়া নেয়।

এ বাসাতেই নিহত ৩ জঙ্গিসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন জঙ্গি বসবাস করতো। এছাড়া প্রায়ই ৭-৮ জন অজ্ঞাতনামা ব্যক্তি ফ্ল্যাটে আসা-যাওয়া করতো। মামলায় নিহত তামিম চৌধুরী ও অজ্ঞাতনামা ২ জন জঙ্গিসহ ১০/১১ জনকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অপারেশন ‘হিট স্ট্রং-২৭’ শুরুর আগে জঙ্গিরা সব নথিপত্র পুড়িয়ে ফেলে। পুলিশ জানায়, অভিযানের বিষয়টি টের পেয়ে নথিপত্র পুড়িয়ে ফেলে জঙ্গিরা।

উল্লেখ্য, ২৭ আগস্ট (শনিবার) সকালে গোপন খবরের ভিত্তিতে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও পুলিশ সদর দফতরের এলআইসি শাখা যৌথভাবে নারায়ণগঞ্জের পাইকপাড়ার জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনা করে। এতে গুলশান ও শোলাকিয়া হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ তিনি জঙ্গি নিহত হয়।

/এমও/

সম্পর্কিত
অভিযান চলছে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা সেই ভবনে
জঙ্গি আস্তানা সন্দেহে নারায়ণগঞ্জে ভবন ঘেরাও, চলবে অভিযান
পদ্মা-মেঘনায় ইলিশ ধরায় ২৬ জেলে গ্রেফতার
সর্বশেষ খবর
ব্রিকস নৈশভোজে কিশোর কুমারের গান গাইলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ব্রিকস নৈশভোজে কিশোর কুমারের গান গাইলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
আমার মেরুদণ্ড বরাবরই সোজা ছিল, কারও সামনে মাথা নত করিনি: ভাবনা
আমার মেরুদণ্ড বরাবরই সোজা ছিল, কারও সামনে মাথা নত করিনি: ভাবনা
আসিফ মাহমুদের বিরুদ্ধে নতুন অভিযোগ আমলে নিয়েছে দুদক
আসিফ মাহমুদের বিরুদ্ধে নতুন অভিযোগ আমলে নিয়েছে দুদক
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত