পোশাক কারখানার বাইরে তালা ভেতরে চালু

গাজীপুর প্রতিনিধি
২৪ জুলাই ২০২১, ২১:৫৯আপডেট : ২৪ জুলাই ২০২১, ২২:০৪

করোনাভাইরাস রোধে দেশব্যাপী সরকার আরোপিত লকডাউন অমান্য করে গাজীপুরের কাশিমপুর থানার সারাবো এলাকায় একটি পোশাক কারখানা চালু রাখায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দোকান খোলা রাখায় কয়েকটি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান ও মাস্কবিহীন ঘোরাফেরা করায় কয়েকজনকে অর্থদণ্ড এবং একটি বিয়ের আয়োজন ভণ্ডুল করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

শনিবার (২৪ জুলাই) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেওয়া হয়। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা জানান, লকডাউন অমান্য করে জেলার কয়েকটি স্থানে কারখানা ও দোকানপাট খোলা রাখা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে গাজীপুর মহানগরের কাশিমপুর থানার সারাবো এলাকার নরবান কমটেক্স লিমিটেড পোশাক কারখানায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। বাইরে তালা মেরে কারখানাটির ভেতরে ডায়িং সেকশনসহ কয়েকটি সেকশন চালু রেখে শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছিল। মাস্ক না পরেই শ্রমিকরা কাজ করছিল। ফলে কারখানার মালিককে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।

ভণ্ডুল করে দেওয়া হয় বিয়ের আয়োজন

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম জানান, আজ জেলার বিভিন্ন এলাকায় ১৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। মাস্কবিহীন ঘোরাঘুরি করায় এবং মন্ত্রিপরিষদের জারি করা পরিপত্র অনুসরণ না করায় কিছু দোকান ও হোটেলকে জরিমানা করা হয়। এসব ভ্রাম্যমাণ আদালত ৮৬ মামলায় দুই লাখ ৫৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছেন। এছাড়াও সরকারি নির্দেশ অমান্য করে কালিয়াকৈরে একটি বিয়ের অনুষ্ঠানের আয়োজন করায় তা ভণ্ডুল করা হয়।

এদিকে, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রীপুরসহ জেলার বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করা হয়।

/এফআর/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম