আমৃত্যু আ.লীগের কর্মী হয়ে কাজ করে যাবো: মেয়র আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৩আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৩

মানুষকে প্রাধান্য দিয়ে দলমতের ঊর্ধ্বে উঠে নারায়ণগঞ্জের উন্নয়নে কাজ করেছি বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেছেন, ‘আমি শেখ হাসিনার কর্মী। দল করি আওয়ামী লীগ। এর বাইরে কোনোদিন যাবো না। আমৃত্যু এই দলের (আওয়ামী লীগ) একজন কর্মী হয়ে কাজ করেই যাবো।’

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাগরিক গণসংবর্ধনা, মুক্তিযোদ্ধা সড়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পরে মেয়র আইভীসহ অনুষ্ঠানে আসা অতিথিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে কেক কেটে তার জন্মদিন পালন করেন।

মেয়র আইভী আরও বলেন, ‘আমি সবার জন্য কাজ করব। কাজ করতে গিয়ে আমি দলমত দেখবো না। কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন আমি সেটা দেখব না। কারণ ট্যাক্স সবাই দেন। রাস্তা দিয়ে হেঁটে সবাই যান। সবার জন্যই আমি কাজ করব।’

অনুষ্ঠানে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর রুহুল আমিন মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা শাহজাহান জুলহাস, মুক্তিযোদ্ধা এহসানুল হক রমজান ও ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর মনোয়ারা প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী