বেতন-ভাতার দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২১, ১৯:৪৪আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৯:৪৪

গাজীপুরে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে চৌধুরী পোশাক (সোয়েটার) কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। সে সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও অগ্নিসংযোগ করেন। সোমবার (৮ নভেম্বর) বিকালে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার টেকনগপাড়া এলাকার ওই কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান আন্দোলনরত শ্রমিকদের বরাত দিয়ে জানান, ওই কারখানায় গত একমাস যাবৎ উৎপাদন কাজ না থাকায় শ্রমিকরা বেকার হয়ে পড়েছেন। গত অক্টোবর মাস পর্যন্ত শ্রমিকদের দুই থেকে তিন মাসের বকেয়া বেতন-ভাতা পাওনা রয়েছে। বেশ কিছুদিন ধরে শ্রমিকরা তাদের সমুদয় পাওনা পরিশোধের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছিলেন। কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিয়েও পাওনা পরিশোধ করেনি। এতে শ্রমিকদের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়ে। সোমবার বিকাল ৩টার দিকে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে তাদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে বিকাল ৪টার দিকে আন্দোলনরত শ্রমিকরা কারখানার পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কের ওপর টায়ার ও কাঠে অগ্নিসংযোগ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কের ওপর টায়ার ও কাঠে অগ্নিসংযোগ করেন ওসি আরও জানান, পুলিশ সদস্যরা আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। পুলিশের আশ্বাস পেয়ে শ্রমিকরা মহাসড়কের অবরোধ তুলে নিয়ে কারখানার সামনে অবস্থান নেন এবং বিক্ষোভ করতে থাকেন। শ্রমিকরা বিকাল সাড়ে ৪টার দিকে মহাসড়কের অবরোধ তুলে নিলে পুনরায় যান চলাচল শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে অবস্থান করছিলেন।      

/এমএএ/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী