বোমাকে খেলার বল মনে করে খুলতে গিয়েই বিস্ফোরণ, শিশু দগ্ধ

শরীয়তপুর প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২১, ১৯:৪২আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৯:৪২

শরীয়তপুর জেলার সদর উপজেলার আংগাড়িয়া ইউনিয়নের ফসলি জমি থেকে কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণে এক শিশু গুরুতর আহত হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) দুপুরে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তর ভাসানচর গ্রামের মল্লিক বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান ও পালং মডেল থানার ওসি আক্তার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে, আহতের নাম মাহিম (৬)। সে উত্তর ভাসানচর গ্রামের কুট্টি মল্লিকের ছেলে। তাকে হাজি শরিয়াতুল্লাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বোমাটি বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে গ্রামবাসী ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে পায়। পড়ে তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করে।

পালং মডেল থানার ওসি মো. আক্তার হোসেন জানান, ফসলি জমি থেকে শিশু মাহিম খেলার বল মনে করে বাড়িতে নিয়ে আসে। বোমাটি পেঁচানো টেপ খুলতে গেলে বিস্ফোরণ ঘটে। এতে তার ডান হাত ও মুখমণ্ডলসহ  বুকের বিভিন্ন স্থানে ক্ষত হয়। ঘটনার আলামত উদ্ধার করা হয়েছে। শিশুটির অব্স্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

/এফআর/
সম্পর্কিত
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর
পাকিস্তানে ট্রেনে আত্মঘাতী বোমা হামলা: সেনাসদস্যসহ নিহত ২৪
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী