শেষ হলো নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২২, ০১:০৮আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ০১:৪২

ক্যালেন্ডারে ১৫ জানুয়ারি শুরু হতেই শেষ হলো নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের যাবতীয় প্রচার। শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ডা. সেলিনা হায়াৎ আইভী ও বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারসহ মেয়র প্রার্থী ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মুফতি মাসুম বিল্লাহ ও খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব সিরাজুল মামুন—সবাই দিনভর পথসভা, গণসংযোগ, গণমিছিলসহ নানা কর্মসূচি করেছেন। পিছিয়ে ছিলেন না ২৭টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরাও।

সকাল দশটায় সাংবাদিক সম্মেলন করে হয়রানিমূলক গ্রেফতার বন্ধের দাবি জানান তৈমুর। বহিরাগতরা যেন নির্বাচনি এলাকায় না থাকতে পারে সেজন্য নির্বাচন কমিশনের হস্তক্ষেপও চান তিনি। অপরদিকে আইভী তার বাড়িতে সাংবাদিকদের বলেন, ‘আমাকে পরাজিত করতে অনেকগুলো পক্ষ এক হয়েছে।’

বিকালে নগরীর ২নং রেলগেট এলাকায় পথসভা ও গণমিছিল করেন তিনি। আইভী বলেন, ১৮ বছর ধরে নারায়ণগঞ্জের উন্নয়নে কাজ করে আসছি। ২০০৩ সালে যখন আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করি তখন অনেকে দেশ ছেড়ে পালিয়েছিলেন। ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের মানুষ অন্যায়-অত্যাচার, খুন-সন্ত্রাসের বিরুদ্ধে নৌকায় ভোট দেবে।’

স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার বন্দরের ২৪ নম্বর ওয়ার্ড কবিলার মোড়ে পথসভা করেন। তিনি বলেন, ‘হাতি প্রতীকের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। ১৮ বছরের পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে পরিবর্তন চায় নারায়ণগঞ্জবাসী।’

ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ নগরীর চাষাঢ়া শহীদ মিনার থেকে সকাল ১১টায় ও বিকালে গণমিছিল বের করেন।

২৭টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৩৫৭ জন। এরমধ্যে ২ লাখ ৫৯ হাজার ৮৩৯ জন পুরুষ ও ২ লাখ ৫৭ হাজার ৫১৭ জন নারী ভোটার। ইভিএমের মাধ্যমে ১৯২টি কেন্দ্রের ১৩৩৩টি বুথে ভোট গ্রহণ হবে ১৬ জানুয়ারি।

 

 

/এফএ/
সম্পর্কিত
দুই মামলায় জামিন পাননি সেলিনা হায়াৎ আইভী
সাততলার ছাদ থেকে পড়ে কাউন্সিলরের স্ত্রীর মৃত্যু
শীতলক্ষ্যায় সেতু নির্মাণের প্রত্যয়ে মেয়রের চেয়ারে আইভী
সর্বশেষ খবর
ইরাক-ইরান সীমান্ত বন্ধ করলো বাগদাদ
ইরাক-ইরান সীমান্ত বন্ধ করলো বাগদাদ
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে পরিবারগুলো  
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে পরিবারগুলো  
পল্লি বিদ্যুতে চাকরি, একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
পল্লি বিদ্যুতে চাকরি, একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ইউরোপ ভ্রমণে কোপেনহেগেন কেন রাখবেন তালিকায়?
ইউরোপ ভ্রমণে কোপেনহেগেন কেন রাখবেন তালিকায়?
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ