হামলার শিকার হয়েও কাউন্সিলর হলেন অহিদুল ইসলাম ছক্কু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২২, ০১:১১আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ০১:১১

দফায় দফায় হামলার শিকার হয়েও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ড এর কাউন্সিলর নির্বাচিত হয়েছেন অহিদুল ইসলাম ছক্কু। বেসরকারি ফলাফলে তিনি ঝুড়ি প্রতিক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৪২৩ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান কাউন্সিলর জমসের আলি ঝন্টুর ছেলে শাহাদাৎ হোসেন বাবু পেয়েছেন দুই হাজার ৫১৭ ভোট।

রবিবার ভোট গ্রহণের সময় বেলা দুইটায় ১১ নং ওয়ার্ডের খানপুরের হামিদ মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রথম ছক্কুর ওপর প্রথম হামলা হয়। তিনি দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন। এসময় তার এক সমর্থক গুরুতর আহত হয়।

বিকাল সাড়ে চারটায় বিবি মরিয়ম স্কুল কেন্দ্রের পাশে ছক্বুর ওপর দ্বিতীয়বার হামলা চালানো হয়। তিনি পাশের মসজিদে আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

/জেজে/
সম্পর্কিত
দুই মামলায় জামিন পাননি সেলিনা হায়াৎ আইভী
সাততলার ছাদ থেকে পড়ে কাউন্সিলরের স্ত্রীর মৃত্যু
শীতলক্ষ্যায় সেতু নির্মাণের প্রত্যয়ে মেয়রের চেয়ারে আইভী
সর্বশেষ খবর
নাটোরজুড়ে ডায়রিয়ার প্রকোপ, সিট সংকটে হাসপাতালের মেঝেতেই চলছে চিকিৎসা
নাটোরজুড়ে ডায়রিয়ার প্রকোপ, সিট সংকটে হাসপাতালের মেঝেতেই চলছে চিকিৎসা
ভারতের ‘অ্যাডভেঞ্চার ক্যাপিটাল’ ঋষিকেশ, কেন ছুটছেন পর্যটকেরা?
ভারতের ‘অ্যাডভেঞ্চার ক্যাপিটাল’ ঋষিকেশ, কেন ছুটছেন পর্যটকেরা?
নয়াদিল্লিতে আজ বসছে ১৮তম ব্রিকস সম্মেলন
নয়াদিল্লিতে আজ বসছে ১৮তম ব্রিকস সম্মেলন
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ