শ্রীপুরে দু’পক্ষের সংঘর্ষে বিএনপির আহ্বায়ক কমিটির সভা পণ্ড

গাজীপুর প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২২, ১৯:১৩আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৯:৫৮

গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভা দুই পক্ষের সংঘর্ষে পণ্ড হয়ে গেছে। এতে দুইজন আহত হয়েছেন। বুধবার (১৯ জানুয়ারি) বিকাল ৪টায় মাওনা চৌরাস্তা মিজান গার্ডেন অ্যান্ড কমিউনিটি সেন্টারে এই ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সভা ছিল আজ। সভায় একটি পক্ষকে না ডাকা হয়নি। সভা শুরুর প্রায় এক ঘণ্টা পর অপর পক্ষ সভাস্থলে গিয়ে তাদের না ডাকার কারণ জানতে চায়। এ নিয়ে প্রথমে হাতাহাতি ও পরে সংঘর্ষ শুরু হয়। এতে রাকিব ও অপর এক কর্মী আহত হয়েছেন। তাদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দেওয়া হয়েছে।

তেলিহাটী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মোড়ল জানান, দলীয় নীতিমালা অনুযায়ী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক সদস্য হিসেবে উপস্থিত থাকবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যমে দলীয় বিধি মানতে নির্দেশ দেওয়ার পরও বঞ্চিত সদস্যদের ডাকা হয়নি।

মিজান গার্ডেনের মালিক মিজানুর রহমান জানান, তেলিহাটী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহান লোকবল নিয়ে বিএনপি কার্যালয় ছাড়াও তিনটি কক্ষের আসবাবপত্র ও জানালার গ্লাস ভাঙচুর করেছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কোনও পক্ষকেই পাওয়া যায়নি। এ ঘটনায় দুই জন আহত ও বেশকিছু আসবাপত্র ও গ্লাস ভাঙচুর করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি