বৌভাত অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে হামলা-ভাঙচুর

ফরিদপুর প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২২, ২১:১২আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ২১:১২

ফরিদপুরের ভাঙ্গায় সিঙ্গাপুর প্রবাসী এক ব্যক্তির বৌভাত অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল্লাহ জানান, এ ঘটনায় মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) মামলা করা হয়েছে।

এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সোমবার বিকালে উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামে সিঙ্গাপুর প্রবাসী হাসান শেখের বৌভাত অনুষ্ঠান চলছিল। সে সময় চেয়ারে বসা নিয়ে স্থানীয় আয়নাল ব্যাপারীর ছেলে হাফিজুলের সঙ্গে দাওয়াতি মেহমানদের ধাক্কাধাক্কি হয়। হাসান তাৎক্ষণিকভাবে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি মীমাংসা করেন। পরে খাওয়া শেষে আয়নাল ও তার লোকজন বিয়েবাড়ি ত্যাগ করেন। কিছুক্ষণ পর আয়নাল ব্যাপারী ছেলে হাফিজুল, নজরুলসহ ২০-৩০ জনকে নিয়ে এসে নতুন বউ ও আত্মীয় স্বজনের ওপর লাঠিসোঁটা, ইটপাটকেল, রামদাসহ দেশি অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। সে সময় বৌভাত অনুষ্ঠানে তাণ্ডব চালিয়ে ব্যাপক ভাঙচুর করে তারা। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

প্রবাসী হাসান শেখ বলেন, ‘বৌভাত অনুষ্ঠানে হামলাকারীরা ঘরের দরজা, জানালা, আসবাবপত্র ভাঙচুর করে অতিথিদের খাবার নষ্ট করে।’

হাসানের ছোট ভাই শেখ রাসেল বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই হামলা চালিয়ে আমাদের বেশ কয়েকজনকে আহত করেন আয়নাল ও তার লোকজন।’

অভিযোগের বিষয়ে হাফিজুল বলেন, ‘প্রথমে অন্যায়ভাবে আমাদের লোকজনের ওপর হামলা চালানো হয়। এরই জের ধরে পরে হামলার ঘটনা ঘটেছে।’

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শহীদুল্লাহ বলেন, ‘অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের