ইটভাটা শ্রমিককে পিটিয়ে হত্যা, ২ সহকর্মী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি 
০১ এপ্রিল ২০২২, ১৬:৩৭আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১৬:৩৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় আলমগীর হোসেন নামে এক ইটভাটা শ্রমিককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (১ এপ্রিল) সকালে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-আব্দুল আলী (৬০) ও ওমর ফারুক (৪৬)। আব্দুল আলী তিশা ব্রিকস ফিল্ড ও ওমর ফারুক মারুফা ব্রিকস ফিল্ডে লোড-আনলোডের কাজ করতেন। আলমগীরও ব্রিকস ফিল্ডে একই কাজ করতেন।

দুপুরে সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১ সদর দফতরে সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, পূর্ববিরোধের জের ধরে গত ২১ মার্চ সদর উপজেলার ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের লক্ষ্মীনগর এলাকায় আলমগীর হোসেনকে পিটিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি আরও জানান, এ ঘটনায় আলমগীরের স্ত্রী বাদী হয়ে ফতুল্লা থানায় হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে র‍্যাব। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর শান্তিনগরে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

/এএম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী