৮৫ হাজার টাকার জাল নোটসহ আটক ৪

রাজবাড়ী প্রতিনিধি
০১ মে ২০২২, ২২:০৬আপডেট : ০১ মে ২০২২, ২২:০৬

রাজবাড়ীতে সাড়ে ৮৫ হাজার টাকার জাল নোটসহ একটি প্রাইভেটকার ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এই ঘটনায় তিন নারী ও প্রাইভেটকার চালককে আটক করেছে পুলিশ।

শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা হাইওয়ে থানার সামনে চেকপোস্ট বসিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা পাংশাগামী প্রাইভেটকারে থাকা নারীর ব্যাগ থেকে এসব জাল টাকা উদ্ধার করা হয়। এতে ১৫টি ৫০০ টাকার ও ৭৮টি এক হাজার টাকার জাল নোট রয়েছে।

আটকরা হলেন- ফরিদপুর সদর উপজেলার আনসার কাজীডাঙ্গী গ্রামের এনামুলের স্ত্রী শিউলী (২৩), একই এলাকার ফজলুল হকের স্ত্রী মমতাজ বেগম (৫০), মানিকগঞ্জের দৌলতপুর থানার পুলিয়া বাজারের আলতাফ হোসেনের স্ত্রী তাছলিমা বেগম (৩৫) ও প্রাইভেটকার চালক রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পুর্বতেনাপঁচা গ্রামের জহির উদ্দিন মোল্লার ছেলে আমিন মোল্লা (২৮)।

পাংশা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকার আটক করে সাড়ে ৮৫ হাজার টাকার জাল নোটসহ তিন নারী ও চালককে আটক করা হয়েছে। তারা পেশাদার জাল টাকার ব্যবসা করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম