পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ মে ২০২২, ১৫:৪৭আপডেট : ১৩ মে ২০২২, ১৫:৪৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাককর্মীকে (১৬) ধর্ষণের অভিযোগে মজনু (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৩ মে) ভোরে ফতুল্লার কেতাবনগর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মজনু জামালপুরের মেলান্দহ থানার মানিকদা গ্রামের দুলাল মিয়ার ছেলে। সে ফতুল্লা থানার মাসদাইর বড় কবরস্থান সংলগ্ন লালু মিয়ার বাড়ির ভাড়াটিয়া। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন। 

এজাহারে বলা হয়েছে, কেতাবনগর এলাকায় একটি প্রিন্ট কারখানায় কাজ করতো ওই কিশোরী। একই কারখানায় কাজ করতো মজনু। প্রায় সময় ওই কিশোরীকে উত্ত্যক্ত করতো সে। এ কারণে এক বছর আগে ওই কারখানা থেকে চাকরি ছেড়ে এলাকার অন্য একটি কারখানায় চাকুরি নেয় কিশোরী। তারপরও আসা-যাওয়ার পথে তাকে উত্ত্যক্ত করতো।

গত বুধবার রাত ১০টায় কারখানা ছুটি হলে বাসায় ফিরছিল ওই কিশোরী। তাকে রাস্তা থেকে মুখ চেপে ধরে টেনে-হিঁচড়ে তুলে নিয়ে যায় মজনু। পরে কেতাবনগর এলাকার হক মিয়ার মালিকানাধীন বাগানে নিয়ে ধর্ষণ করে।

মামলার তদন্ত কর্মকর্তা ও ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ পাঠান জানান, অভিযোগ পেয়ে শুক্রবার ফতুল্লার কেতাবনগর থেকে মজনুকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী