ধান কাটা নিয়ে বাগবিতণ্ডা, কাস্তে দিয়ে কৃষককে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি
১৬ মে ২০২২, ১৭:৫৩আপডেট : ১৬ মে ২০২২, ১৭:৫৩

ক্ষেতে ধান কাটা নিয়ে বাগবিতণ্ডার জেরে কাস্তে দিয়ে আরিফ (২৫) নামে এক কৃষককে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৬ মে) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গর্জনা গ্রামে ঘটনাটি ঘটে।

হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামের মেহের আলী শেখের ছেলে মানিক হৃদয় (৩২) ও একই উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পারুরিয়া গ্রামের মান্নান শেখের ছেলে বাবুল শেখ (২৮)। নিহত আরিফ দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামের ফকিরপাড়ার জিরিম কবিরাজের ছেলে।

সাটুরিয়া থানার ওসি আশরাফুল আলম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, ধান কাটা নিয়ে গ্রেফতার আসামিদের সঙ্গে আরিফের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মানিক বাবুল ধান কাটার ধারালো কাস্তে দিয়ে ধান ক্ষেতেই জবাই করে হত্যা করে। এ সময় আসামিরা পালানোর চেষ্টা করলে আশপাশের লোকজন ধরে পুলিশের কাছে সোপর্দ করেন। নিহতের ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী