হাওরে ট্রলার থেকে পড়ে ছাত্রলীগ নেতা নিখোঁজ

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৫ জুন ২০২২, ১৬:৫৯আপডেট : ১৫ জুন ২০২২, ১৬:৫৯

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় হাওরে ট্রলার থেকে পড়ে মো. হাবিবুল্লাহ হাবিব (২৮) নামে এক ছাত্রলীগ নেতা নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৪ জুন) সন্ধ্যায় উপজেলার চং নোয়াগাঁও হাওরে এ ঘটনা ঘটে।

হাবিব জেলার সদর উপজেলা মারিয়া ইউনিয়নের হাজী ইদ্রিস আলীর ছেলে এবং ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক। তিনি ওয়ালী নেওয়াজ খান কলেজের স্নাতক বর্ষের ছাত্র।

হাবিবের বন্ধু ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে হাবিব ও তার কয়েকজন বন্ধু হাওরে ঘুরতে যান। সারাদিন হাওরের বিভিন্ন স্থান ঘোরেন তারা। সন্ধ্যার দিকে ফেরার পথে ট্রলারের পাটাতনে একটি চেয়ারে বসে ছিলেন হাবিব। চং নোয়াগাঁও হাওরে ট্রলারটি ঘোরানোর সময় তিনি ট্রলার থেকে পড়ে যান। পরে স্থানীয় লোকজনসহ বন্ধুরা মিলে চেষ্টা করেও তাকে খুঁজে পাননি। খবর পেয়ে করিমগঞ্জ ও কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে উদ্ধারে অংশ নেয়। কিন্তু রাত ১২টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। সকাল থেকে আবারও উদ্ধার অভিযান চলছে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম সিদ্দিকী জানান, নিখোঁজের বিষয়টি জানার পর রাতেই একটি ডুবুরি দল হাওরে যান। কিন্তু তিনি হাওরের কোন অংশে পড়ে নিখোঁজ হয়েছেন, সেটা নিশ্চিত হওয়া যায়নি।

/আরকে/এসএইচ/
সম্পর্কিত
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী