পাকুন্দিয়ায় সংঘর্ষ: বিএনপির ১৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা 

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২২, ২৩:০১আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ২৩:০১

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় ১৩৮ জন বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখসহ দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক শাহ কামাল বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার পর  সংঘর্ষের ঘটনায় আটক ২৩ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে বিকালে জেল হাজতে পাঠানো হয়।

শনিবার (৩ সেপ্টেম্বর) পাকুন্দিয়া উপজেলা বিএনপির পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে বিএনপির শতাধিক নেতাকর্মীসহ পুলিশের ১৫-২০জন সদস্য আহত হন। অভিযোগ উঠেছে এ সংঘর্ষে পুলিশের সঙ্গে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আওয়ামী লীগের লোকজনও যোগ দেন।

কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন বলেন, পুলিশের কাজে বাধা, হামলা ও দাঙ্গা-হাঙ্গামার অভিযোগে মামলাটি করা হয়েছে। ১৩৮ জনকে চিহ্নিত করতে পেরেছে পুলিশ। তাই তাদের নাম আসামি হিসেবে মামলায় অন্তর্ভূক্ত করা হয়। মামলায় মোট আসামি দেড় হাজারের মতো। যাদের আটক করা হয়েছিল তাদের এ মামলায় আসামি দেখিয়ে আদালতে পাঠানো হয়।  

প্রসঙ্গত, শনিবার বিএনপির কর্মসূচি ঘিরে বেলা ১১টা থেকে বিকাল চারটা পর্যন্ত বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সংঘর্ষ পুরো উপজেলা সদরে ছড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। বিএনপির নেতাকর্মীরাও ইটপাটকেল দিয়ে তার জবাব দেয়।

/টিটি/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী