‘যুদ্ধের জন্য দ্রব্যমূল্য বাড়লেও বিএনপি প্রচার করছে, আ.লীগের কারণে’

মানিকগঞ্জ প্রতিনিধি
২১ অক্টোবর ২০২২, ২০:৩৭ আপডেট : ২১ অক্টোবর ২০২২, ২০:৩৭

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনাভাইরাস এবং ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্বে অর্থনীতিতে খারাপ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে তেল ও খাদ্যের দাম বেড়েছে। এই কারণে বাংলাদেশেও দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। এতে মানুষের কষ্ট হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। জিনিসের দাম বাড়লো যুদ্ধের কারণে আর বিএনপি প্রচার করছে আওয়ামী লীগের জন্য বৃদ্ধি পেয়েছে। কেন বাড়লো সেটা খেয়াল নেই। মিথ্যাচার করে বিএনপি মানুষকে বিভ্রান্ত করছে।’

শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা সদরে সাটুরিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। সাটুরিয়া সরকারি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস সফলভাবে নিয়ন্ত্রণ করতে সরকার সক্ষম হয়েছে। বাংলাদেশে সবচেয়ে কম মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মানুষকে ভ্যাকসিন প্রদান করছেন। তবে তখন বিএনপিকে কাছে পাওয়া যায়নি। তারা মিথ্যাচার ও বানোয়াট কথাবার্তা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।’

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
বগা আমার গাড়িতে উঠেছে, প্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেবো: মেয়র শাহাদাত
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি
ওসির কক্ষে বসেই হুমকি, ‘আগের ওসি যে পথে গেছেন, আপনিও যাবেন সেই পথে’
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি