কোচিং সেন্টার থেকে চিকিৎসককে ‘অপহরণ’

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২২, ১৫:০২আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ০৯:১৪

কিশোরগঞ্জে মির্জা কাউসার (২৮) নামে এক চিকিৎসককে অপহরণের অভিযোগ উঠেছে। শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জেলা শহরের খরমপট্টি এলাকার মেডিক্স কোচিং সেন্টার থেকে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তার খোঁজ মিলছে না।

ডা. মির্জা কাউসার রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফার্মাকোলজি বিভাগের প্রভাষক। তার বাড়ি বাজিতপুর উপজেলার উজানচার এলাকায়। 

রবিবার (১৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের চিকিৎসক সুমন মিয়া বলেন, ‘ঘটনার সময় বিষয়টি আমাদের অধ্যক্ষকে জানানোর চেষ্টা করি। এ সময় আমার মোবাইল ফোনটিও কেড়ে নেয় অপহরণকারীর একজন। এরপর ডা. মির্জা কাউসারকে সঙ্গে করে মাইক্রোবাস নিয়ে চলে যায় তারা। গাড়িতে থাকা একজনের গায়ে পুলিশের পোশাক ছিল।’
 
হাসপাতালের অধ্যক্ষ ডা. আ ন ম নৌশাদ খান বলেন, ‘ডা. মির্জা কাউসার খুবই নিরীহ ও মেধাবী। তিনি খরমপট্টি এলাকায় মেডিক্স কোচিং সেন্টারটি পরিচালনা করেন। খুব অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, সন্ধ্যায় তার কোচিং সেন্টারের নিচে একটি কালো রঙের মাইক্রোবাস আসে। পরে মাইক্রোবাস থেকে পাঁচ জন লোক নেমে মেডিক্স কোচিং সেন্টারের দ্বিতীয় তলায় যান। সেখানে গিয়ে ডা. মির্জা কাউসারকে খুঁজে বের করেন। পরে তাকে নিয়ে কোচিং সেন্টারের নিচে নামেন এবং মাইক্রোবাসে তুলে নিয়ে যান। ধারণা করা হচ্ছে, কোচিং সেন্টারকেন্দ্রিক কোনও কারণে তাকে অপহরণ করা হয়েছে।’

কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখ জানান, ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ডা. মির্জাকে উদ্ধারের চেষ্টা চলছে। ওই এলাকার সব সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে। ঘটনাটিকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ।

/এসএইচ/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
২৬ লাখ টাকা ‘চাঁদা’ চেয়ে ভবন নির্মাণকাজ বন্ধ, উদ্যোক্তাকে অপহরণচেষ্টার অভিযোগ
তিন দিন ধরে নিখোঁজ ৪ কিশোরী, ফোন দিয়ে জানালো ‘আন্টির সঙ্গে আছি’
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম