যুবলীগ নেতার মামলায় বিএনপির দুই নেতাকে গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২২, ১৮:৩৮আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১৮:৩৮

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ককটেল বিস্ফোরণের অভিযোগে ইউনিয়ন বিএনপি ও যুবদলের সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। সাটুরিয়ার বালিয়াটি এলাকা থেকে সোমবার (২৯) রাত সাড়ে ১১টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুই নেতা হলেন- সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মিয়া ও ইউনিয়ন যুবদলের সভাপতি রেজাউল হক।

এর আগে, মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক বাদী হয়ে বিএনপি ও অঙ্গ-সংগঠনের ২৮ নেতাকর্মীর নাম উল্লেখ্য করে সাটুরিয়া থানায় বিস্ফোরক আইনে মামলা করেন।

পুলিশের অভিযোগ, ঢাকার ১০ ডিসেম্বরের মহাসমাবেশকে সামনে রেখে মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার গোলড়া-সাটুরিয়া সড়কের কামতা পুলিশ চেক পোস্টের সামনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সরকারবিরোধী স্লোগান দিতে দেখে পুলিশে খবর দেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশের গাড়ি দেখে বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে সরকার বিরোধী স্লোগান দেয় এবং নাশকতার উদ্দেশে ও জনমনে ভীতি সৃষ্টির লক্ষ্যে তিনটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। পরে বিস্ফোরিত ককটেলের অংশ ও অবিস্ফোরিত চারটি ককটেল উদ্ধার করা হয়।

সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ও অঙ্গ-সংগঠনের ২৮ নেতাকর্মীদের নামে বিস্ফোরক আইনে সাটুরিয়া থানায় একটি মামলা হয়েছে। এরপর অভিযান চালিয়ে রাতে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে এবং বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশের অভিযোগ মিথ্যা দাবি করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির দাবি করেন, ঢাকার সমাবেশে বিএনপির নেতাকর্মীরা যাতে যেতে না পারে, সেজন্য মিথ্যা, ভিত্তিহীন ও গায়েবি মামলার মাধ্যমে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আটক করা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী