প্রেমিকার বাবা-ভাইয়ের মারধরে প্রেমিকের মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২২, ২০:৪৩ আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ২০:৪৩

মানিকগঞ্জের সাটুরিয়ায় প্রেমিকার পরিবারের সদস্যদের মারধরে সোহাগ আহমেদ (১৭) নামের এক প্রেমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই কিশোর।

এ ঘটনায় প্রেমিকার বাবা ও দিঘুলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমানকে আটক করেছে পুলিশ। নিহত সোহাগ আহমেদ উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের নতুন ভোঁয়া এলাকার আখের আলীর ছেলে। সে এলাকায় তাঁতের শ্রমিকের কাজ করতো।

পুলিশ জানায়, উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমানের মেয়ের সঙ্গে সোহাগের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে মেয়ের বাবা হাবিবুর রহমান ও ভাই সুজন মিয়া গত ২১ নভেম্বর সকালে সোহাগের বাড়িতে গিয়ে তাকে মারধর করে চলে এলে ওই দিন বিকালে দুই প্রেমিক-প্রেমিকা পালিয়ে যায়। এরপর মেয়ের বাবার অনুরোধে পালিয়ে যাওয়ার দুদিন পর ২৩ নভেম্বর প্রেমিকসহ মেয়েকে উদ্ধার করেন স্থানীয়রা।

শনিবার (৩ ডিসেম্বর) হঠাৎ সোহাগ আহমেদ গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। সোহাগ আহমেদের পরিবারের মৌখিক অভিযোগে হাবিবুর রহমানকে জিজ্ঞাসাবাদের আটক করা হয়েছে। এই ঘটনায় সাটুরিয়া থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
হত্যা মামলায় চার দিনের রিমান্ডে সাবেক এমপি রুহী
তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ডাদেশ সমাজের প্রতি মেসেজ: পর্যবেক্ষণে বিচারক
ইটের আঘাতে প্রেমিকাকে হত্যা, প্রেমিকের মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি