জেলের জালে ধরা পড়া তিনটি মাছ ৬৮ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২২, ১৭:৪৬আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ১৭:৫৬

রাজবাড়ীর দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে জেলের জালে ১৩ কেজি ও সাড়ে ১২ কেজি ওজনের দুই কাতল এবং সাড়ে ১৪ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। রবিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে পদ্মা নদী থেকে কাতল মাছ দুটি নিরা হালদার ও কালী হালদারের জালে ধরা পড়ে। বোয়াল মাছটি ধরা পড়ে বাসুদেব হালদারের জালে।

সোমবার (১২ ডিসেম্বর) সকালে দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটের স্থানীয় চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা মাছ তিনটি কিনে নেন।

সাড়ে ১৪ কেজি ওজনের বোয়াল

চান্দু মোল্লা বলেন, জাফরগঞ্জের সাড়ে ১৪ কেজি ওজনের বোয়াল মাছটি ২৪০০ টাকা কেজি দরে ৩৫ হাজার ৫২৫ টাকা দিয়ে কিনেছি। কাতল দুটি ১৩০০ টাকা প্রতি কেজি দরে ৩৩ হাজার ১৫০ টাকায় কিনেছি। মাছগুলো বিক্রির জন্য কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করছি। প্রতি কেজিতে ১০০ টাকা লাভে বিক্রি করবো।

গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহারিয়ার জামান সাবু বলেন, পদ্মা নদীতে মাঝেমধ্যে বড় মাছ দেখা যায়। সাধারণ মানুষ কিনতে না পারলেও যাদের টাকা আছে, তারা খবর পেয়েই কিনে নেন। বড় মাছে জেলেদের পাশাপাশি ব্যবসায়ীরা ভালো দাম পেয়ে খুশি হন। নদীতে পানির স্রোত কম থাকলে পাঙাশ, রুই, কাতলা, বোয়ালসহ দেশীয় বড় বড় মাছ আরও ধরা পড়বে বলে আশা প্রকাশ করেন।

/এফআর/
সম্পর্কিত
‘সড়ক টেন্ডার’ দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
২৩ গরুসহ পদ্মা নদীতে ভেসে যাওয়া ব্যাপারী এখনও উদ্ধার হয়নি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের