বঙ্গবন্ধু সেতুতে সাড়ে ৩ ঘণ্টা টোল আদায় বন্ধ, তীব্র যানজট

টাঙ্গাইল প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২২, ১০:৩১আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ১০:৩৫

টাঙ্গাইলে ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে প্রায় সাড়ে তিন ঘণ্টা টোল আদায় বন্ধ ছিল। এই সময়ে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড় থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত তীব্র যানজট তৈরি হয়। এরপর সকাল ৮টার দিকে টোল আদায় শুরু হলে আবারও যান চলাচল করছে।

বঙ্গবন্ধু সেতু ট্রাফিক কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, রবিবার (১৮ ডিসেম্বর) ভোর থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। এতে দৃষ্টিসীমার ৪০ মিটারের কম হওয়ায় সেতুতে দুর্ঘটনা এড়াতে উভয় পাড়ে টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ। তবে কোনও দুর্ঘটনা ঘটেনি।

বঙ্গবন্ধু সেতুতে প্রায় সাড়ে তিন ঘণ্টা টোল আদায় বন্ধ ছি

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী বলেন, ‘ঘন কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। এতে সেতুতে দুর্ঘটনা এড়াতে সেতুতে প্রায় সাড়ে তিন ঘণ্টা টোল আদায় বন্ধ রাখা হয়। বর্তমানে কুয়াশার পরিমাণ কমে যাওয়ায় টোল আদায় শুরু হয়েছে।’

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণে সেতুতে টোল আদায় বন্ধ থাকায় মহাসড়কে পরিবহনের দীর্ঘ সারি তৈরি হয়। সকাল ৮টার পর টোল আদায় শুরু হয়েছে। এরপর পরিবহন চলাচল শুরু হয়।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদের ছুটির শেষ দিনেও ফাঁকা রাজধানী, নেই যানজট
ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, পদ্মা সেতুতে নেই যানজট
যানজট কমছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী