চিনি-চুন দিয়ে ‘খেজুরের গুড়’ তৈরি, ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২২, ১৭:৩৭ আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ১৭:৩৭

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় চিনি ও চুন দিয়ে ভেজাল খেজুরের গুড় তৈরি করায় একটি কারখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) উপজেলার ধানধারা গ্রামে ওই কারখানায় অভিযান চালিয়ে ৫০ কেজি ভেজাল খেজুরের গুড় জব্দ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

তিনি জানান, শিবালয় উপজেলার ধানধারা এলাকায় অল্প খেজুর রসের সাথে চিনি ও চুন দিয়ে ভেজাল গুড় প্রস্তুতকালে মশগুল হোসেনকে হাতেনাতে ধরা হয়। এ সময় প্রায় ৫০ কেজি ভেজাল গুড় ও গুড় তৈরির সরঞ্জাম বিনষ্ট করা হয়েছে। রাজশাহী থেকে আগত মৌসুমি গুড় ব্যবসায়ী মশগুল হোসেনকে এই গুড় তৈরির কারিগর। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে কয়েকজন গুড় ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে ভেজাল বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আতাউর রহমান, হরিরামপুর থানা পুলিশ এবং মানিকগঞ্জের ব্যাটালিয়ন আনসার সদস্যরা।

/এসএইচ/
সম্পর্কিত
দেশজুড়ে বাজারে অভিযান, ১১ লাখ টাকা জরিমানা
এক আইসক্রিম কারখানায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
একযোগে ৪২ জেলায় ভোক্তা অধিদফতরের অভিযান
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি