ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিশুর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২৩, ১৪:৩২আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৪:৩৩

ঢাকার ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিশু মরিয়ম আক্তার (২) মারা গেছে। শনিবার (০৭ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

রবিবার (০৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষিয়টি নিশ্চিত করেছেন।  

এর আগে শনিবার ভোরে ধামরাই পৌরসভার কুমরাইল এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন—পোশাক শ্রমিক মঞ্জুরুল ইসলাম (৩৫), তার স্ত্রী জোসনা আক্তার (২৫), তাদের দেড় বছরের মেয়ে মরিয়ম আক্তার, জোসনার বড় বোন হোসনা বেগম (৩০) ও ভাগনি সাদিয়া আক্তার (১৮)। মনজুরুলের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়। তাদের মধ্যে শিশু মরিয়ম রাতে মারা গেছে।

আরও পড়ুন: রান্নাঘরে জমে ছিল গ্যাস, দিয়াশলাই জ্বালাতেই দগ্ধ পরিবার

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেনের বরাত দিয়ে ওসি আতিকুর রহমান জানান, আগুনে শিশু মরিয়মের শরীর ১৫ শতাংশ পুড়ে গিয়েছিল। মঞ্জুরুল ইসলামের শরীরের ৩৩ শতাংশ, তার স্ত্রী জোসনা আক্তারের ৪০ শতাংশ পুড়ে গেছে। জোসনার বড় বোন হোসনে আরার শরীরের ২৫ শতাংশ এবং ভাগনি সাদিয়া আক্তারের ৭৫ শতাংশ পুড়ে গেছে। প্রত্যেকেই ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‌‘শিশু মরিয়মের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার স্বজনরা আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী