শ্রীপুরে মোজা তৈরির কারখানায় অগ্নিকাণ্ড

গাজীপুর প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৩, ১৭:৫৫আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৭:৫৭

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মোজা তৈরির কারখানায় আগুন লেগেছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ধলাদিয়া গ্রামের গ্লোভস (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড নামের ওই কারখানায় আগুন লাগে। আড়াই ঘণ্টার চেষ্টায় বিকাল ৩টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। 

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক (ডিএডি) আব্দুল আল আরেফিন জানান, মোজা তৈরির কারখানায় দুপুর সাড়ে ১২টায় আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর, কাপাসিয়া ও গাজীপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, চারতলা ভবনের ওই কারখানার ভেতরে পর্যাপ্ত অয়েল ও কেমিক্যাল ছিল। মোজা তৈরির কারখানায় সিনথেটিক জাতীয় পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভেতরে পর্যাপ্ত ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। ওই কারখানার পাশের অপর একটি ভবন ছিল। আমরা চেষ্টা করেছি আগুন যাতে পাশের ভবনে না ছড়িয়ে পড়তে পারে। এতে আমরা সফল হয়েছি। এখন আগুন ছড়ানোর কোনও সুযোগ নেই এবং ড্যাম্পিংয়ের কাজ চলছে। কিছুক্ষণের মধ্যে আগুন শিগগিরই নির্বাপণ করতে পারবো। কারখানায় তেমন পানি মজুত না থাকায় বাইরে থেকে আমাদের পানি সরবরাহ করতে হয়েছে। পানির সংকটে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী