কিশোরগঞ্জে কোটি টাকার ভারতীয় পণ্যসহ আটক ৪

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৩, ১৪:০৬আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ১৪:০৬

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় প্রায় এক কোটি টাকার ভারতীয় পণ্যসহ চার জনকে আটক করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের বালিখোলা বাজারঘাট সংলগ্ন একটি গুদাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো— কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার খাকশ্রী এলাকার কুতুব উদ্দিন (৪০), সুনামগঞ্জের কান্দাপাড়া এলাকার মাসুক মিয়া (২৪), সাল্লা থানার আটগাঁও ইউনিয়নের মামুদনগর এলাকার আক্তার হোসেন (৩২) ও একই এলাকার আবু সিদ্দিক (৩২)।

শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা পৌনে ১১টায় র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান এ তথ্য জানান।

তিনি জানান, র‍্যাবের দুইটি বিশেষ আভিযানিক দল বালিখোলা বাজার ঘাট সংলগ্ন কুতুব উদ্দিনের দোকানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে বাংলাদেশ সরকারের শুল্ককর ফাঁকি দিয়ে আমদানিকৃত ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, তৈল, ফেস ওয়াস ও ওষুধসহ চার জনকে আটক করা হয়।

তাদের কাছ থেকে জব্দ করা পণ্যের মূল্য এক কোটি পাঁচ লাখ ৬৪ হাজার ৬৮০ টাকা। এছাড়া পণ্য বিক্রয়ের নগদ ৪৪ হাজার ৯০০ টাকাসহ মোবাইল ফোন ও ও সিম কার্ড জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম