খেলার সময় আগুন ধরিয়ে দেয় পাটকাঠিতে, পুড়ে ২ শিশুর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৩, ১১:৫৮ আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ১১:৫৯

রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ি এলাকায় আগুনে দগ্ধ হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের কাজীপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- মাঝবাড়ী গ্রামের বাবু বিশ্বাসের ছেলে উজায়ফা (৮) ও একই গ্রামের ইকরামের ছেলে হাসান (৪)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

মাঝবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য মাসুমুর রহমান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার আগে বাবু বিশ্বাসের বাড়িতে চার শিশু খেলা করছিল। একপর্যায়ে দুই শিশু রান্না ঘরে খেলা করতে চলে যায়। এ সময় তারা গ্যাস লাইট দিয়ে রান্না ঘরে থাকা পাটকাঠিতে আগুন লাগিয়ে দেয়। এক পর্যায়ে আগুন রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডারে ধরে যায়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

খেলার সময় আগুন ধরিয়ে দেয় পাটকাঠিতে, পুড়ে ২ শিশুর মৃত্যু

তিনি আরও বলেন, এ সময় বাড়ির লোকজন পাশের বাড়িতে ছিলেন। আগুনে দুই শিশু দগ্ধ হয়। তাদেরকে প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসান মারা যায়। অবস্থার অবনতি হলে উজায়ফাকে ঢাকায় রেফার্ড করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

মাঝবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। দুই শিশুর পরিবারের পাশে আছি। আগুনে দগ্ধ হয়ে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

/এফআর/
সম্পর্কিত
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু, আক্রান্ত ১৩৯০
‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’ বলে গ্যাসের ট্যাবলেট সেবন, ব্যাংক ম্যানেজারের মৃত্যু
আদালত ভবনের ৬ তলা থেকে সরকারি মহিলা কলেজের কোষাধ্যক্ষকে ফেলে দিলো কে?
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি