বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে সাবেক বিএনপি নেতা আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ মার্চ ২০২৩, ২০:১৯আপডেট : ২৫ মার্চ ২০২৩, ২১:২৮

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী রুবায়েত হাসান সায়েমকে আটক করা হয়েছে। 

শুক্রবার (২৪ মার্চ) রাতে তাকে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া নয়াপাড়া এলাকা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে জানায় ডিবি।

কাজী রুবায়েত হাসান সায়েম দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। বর্তমানে পদ-পদবী না থাকায় রাজনীতিতে নিষ্ক্রিয় আছেন।

সম্প্রতি তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, একটি বোতল থেকে তরলপানীয় গ্লাসে ঢালছেন। ওই সময় জাতির পিতা বঙ্গবন্ধু ও তার মাকে নিয়ে কটূক্তি করেন সায়েম।

নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশের পরিদর্শক আল-মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে বঙ্গবন্ধু ও তার মাকে নিয়ে কটূক্তি করায় সায়েমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হবে।’

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা বলেন, ‘এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। বিষয়টি তদন্ত করে দেখছে ডিবি পুলিশ।’

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কাজী রুবায়েত হাসান সায়েম মহানগর বিএনপির বিগত কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। সেই কমিটি অনেকদিন আগে ভেঙে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় নেই। আর বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার বিষয়টি আমার জানা নেই।’ 

/এএম/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি