রেলের জায়গা দখল করে মাঠ করেছি: মেয়র আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ মে ২০২৩, ২৩:০২আপডেট : ২৭ মে ২০২৩, ২৩:০২

‘নারায়ণগঞ্জে রেলওয়ের জায়গা জোর করে দখল করে মাঠ করেছি’ উল্লেখ করে সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা শেখ রাসেল পার্ক। আগামী মাসে প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করবেন। এখানে ১৮ একর রেলের জায়গা রয়েছে। বলা চলে, জোরজবরদস্তি করে মাঠটি করেছি। এই ১৮ একর জায়গার মধ্যে পার্ক করেছি, চারুকলা ইনস্টিটিউট আছে, সামনে স্কুল আছে, পেছনে একটি বড় পুকুর আছে। এ ছাড়া একটি বড় লেক আছে। অথচ একসময় এখানে বস্তি ও মাদকের অভয়ারণ্য ও অসামাজিক কার্যকলাপ ছিল। অনেক কষ্টে এই মাঠ করেছি। এখনও জায়গা বুঝে পাইনি। আশা করি, আমাদের রেলমন্ত্রী দেবেন।’

শনিবার (২৭ মে) বিকালে নারায়ণগঞ্জ শহরের শেখ রাসেল পার্কে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

আইভী বলেন, ‘রাজনীতিতে কোনও হানাহানি চাই না। আমাদের নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, তবে সেটা সুষ্ঠুভাবে। আমরা এমন নেতাকে নেতৃত্ব দিতে চাই, যে মানুষের কাতারে আসবে, মানুষের কল্যাণে কাজ করবে। শেখ হাসিনার হয়ে কাজ করবে। মুখে বলবে শেখ হাসিনা, কাজ করবে অন্যকিছু। বলবে নৌকা, কাজ করবে আরেকটা। আমরা এমন নেতা চাই না।’

আওয়ামী লীগের রাজনীতিবিদ আহসানউল্লাহ মাস্টারের কথা স্মরণ করে মেয়র বলেন, ‘আমি কখনও ভুলবো না, যখন তিনি (আহসানউল্লাহ মাস্টার) সেই ২০০৩ সালে আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন। সেই সময়টা ছিল ভয়াবহ। ওই সময় এই শহরের অনেক রাঘববোয়ালরা নারায়ণগঞ্জ ছেড়ে পালিয়ে গিয়েছিল। আজকে ডানে বায়ে যারা বসে আছে তারাই শহরে ছিল। তখন নেত্রীর নির্দেশে আহসানউল্লাহ মাস্টারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার পাশে এসে দাঁড়িয়েছিল। সেই সময় আমরা বিপুল ভোটের ব্যবধানে নির্বাচনে জয়লাভ করেছিলাম।’

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ২৭টি ওয়ার্ড। সবখানে অনেক গুলো মাঠ করেছি, ইতোমধ্যে ১৮টি মাঠের কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। বাকিগুলো করতে পারিনি। কারণ জায়গার অভাব।’

জেলা ক্রীড়া সংস্থার মাঠ সিটি করপোরেশনকে দেওয়ার দাবি জানিয়ে মেয়র বলেন, ‘জেলা ক্রীড়া সংস্থা থেকে মাঠগুলোতে খেলা হয় না। তারা টুর্নামেন্ট ছাড়ে না। খেলাধুলা হয় না বিধায় মাঠগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। আমার দুইটা মাঠ তাদের কাছে আছে। আমি অনুরোধ করবো, এই মাঠগুলো আমাদের দিয়ে দেওয়া হোক।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনসহ প্রমুখ। 

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
আইভীকে গ্রেফতার না দেখানোর আদেশ স্থগিত চায় রাষ্ট্রপক্ষ
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের