ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া ঢিলের আঘাতে পরিচ্ছন্নতাকর্মী আহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৭ জুলাই ২০২৩, ১৩:১৩আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১৪:১৪

কিশোরগঞ্জের ভৈরব স্টেশনে ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের পরিচ্ছন্নতাকর্মী বদরুল ইসলাম পাপ্পু দুর্বৃত্তের ছোড়া ঢিলের আঘাতে আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।

পরে রেলওয়ে নিরাপত্তা কর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখান প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়।

আহত বদরুল ইসলাম পাপ্পু জানান, ট্রেনটি ভৈরব স্টেশনে প্রবেশ করার আগে ট্রেনের ওপর অবস্থান করছিল একদল টোকাই। তারা ট্রেনের কামরার উপরাংশের ঢাকনা খুলে ফেলার চেষ্টা করছিল। এ সময় তাদের বাধা দেন। পরে ক্ষিপ্ত হয়ে তারা নিচে নেমে তার ওপর এলোপাতাড়ি ঢিল ছুড়তে থাকে। একপর্যায়ে মাথায় ঢিলের আঘাত লেগে গুরুতর আহত হন।

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের আহত পরিচ্ছন্নতাকর্মীকে ঢাকা পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রেন চলাচলে কোনও ব্যাঘাত ঘটেনি।

/এফআর/
সম্পর্কিত
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
টঙ্গী স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান