কিশোরগঞ্জে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৯০০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

কিশোরগঞ্জ প্রতিনিধি
০১ নভেম্বর ২০২৩, ২১:৫২ আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ২২:১৬

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করেছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে ও বুধবার (১ নভেম্বর) সকালে মামলাগুলো করা হয়। তিন মামলায় জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমসহ দলটি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় ১৯০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, এসব মামলায় বুধবার তিন জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদেরকে গ্রেফতারে অভিযান চলছে। মঙ্গলবার বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে কুলিয়ারচরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হত্যার উদ্দেশে হামলা ও নাশকতার কারণে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়।

তিনি আরও বলেন, কুলিয়ারচর থানার পরিদর্শক তারেক পারভেজ বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখসহ ১৫০০ থেকে ১৬০০ জনকে আসামি করে দুটি মামলা করেন। এ ছাড়া আজ সকালে পুলিশ পরিদর্শক নূরে আলম বাদী হয়ে ৪১ জনের নাম উল্লেখসহ ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে আরেকটি মামলা করেন।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে কুলিয়ারচরের ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এ ঘটনায় বিএনপির দুই কর্মী নিহত হন। এ ছাড়া ১৫ পুলিশসহ কমপক্ষে শতাধিক নেতাকর্মী আহত হন।

/এফআর/
সম্পর্কিত
বগা একজন জুলাইযোদ্ধা, তিনি কীভাবে ওসি হলেন, মেয়রের বক্তব্যের পরই বদলি
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি