বিএনপি গণতন্ত্র ও রাজনীতির নামে গাড়িতে আগুন দেয়: কৃষিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৩, ১৯:৪৯আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ২০:৪৫

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বিএনপি গণতন্ত্র ও রাজনীতির নামে গাড়িতে আগুন দেয়। সারা দেশের মানুষ আমাদের পাশে আছে। জনগণকে নিয়ে আপনাদের মোকাবিলা করবো। আগামী জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সুন্দর পরিবেশে ভোট হবে। দেশের জনগণ ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করবেন।’

শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার পীরগাছা সেন্ট পৌলস উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। সংবিধানে আছে, যে প্রধানমন্ত্রী আছেন, তিনিই প্রধানমন্ত্রী থাকবেন। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবেন। তারা (বিএনপি) দাবি করেন, নির্বাচন সুষ্ঠু হবে না। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তারা আইন প্রয়োগ করবে। সকলের নিকট গ্রহণযোগ্য একটা নির্বাচন উপহার দেবে। যারা এটা ব্যর্থ করার চেষ্টা করছে, তাদের আমরা বলতে চাই, এটি আপনারা করতে পারবেন না।’

মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি প্রতিদিন হরতাল-অবরোধ দিচ্ছে। তারা গাড়িতে আগুন দেয়। আন্দোলন করে, সমাবেশ করে, মিছিল করে। গাড়িতে কেন আগুন দেয়? যারা আগুনসন্ত্রাস করে তারা মানুষের শত্রু। দেশের ও গণমানুষের শত্রু। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হাতে তা দমন করবে। বিএনপি গণতন্ত্র ও রাজনীতির নামে গাড়িতে ও বাড়িতে আগুন দেয়। আইনশৃঙ্খলা বাহিনী তাদের ছাড় দেবে না। আমরা মানুষকে শান্তি দিতে চাই।’

শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন, সেন্ট পৌলস ক্যাথলিক গির্জার পাল পুরোহিত ফাদার লরেন্স সিএসসি, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান প্রমুখ। দিনব্যাপী এ মেডিক্যাল ক্যাম্পে ১২০ জন চিকিৎসক প্রায় ছয় হাজার রোগীকে ফ্রি চিকিৎসা দেন।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী