‘বিশ্বাস হচ্ছে না আমার বোন ও ভাগনিরা আর বেঁচে নেই’

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৩, ২১:১০ আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ২১:১০

কিশোরগঞ্জের হোসেনপুরে মা ও দুই মেয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রামে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন সৌদি আরব প্রবাসী মঞ্জিল মিয়ার স্ত্রী তাসলিমা (৪২), বড় মেয়ে মহনা (১১) ও ছোট মেয়ে বন্যা (৭)।

ঘটনাটি এখনও বিশ্বাস করতে পারছেন না নিহত তাসলিমার ভাই মিলন মিয়া। তিনি বলেন, ‘আমার বোন তার দুই সন্তান নিয়ে এ বাড়িতে বসবাস করতো। তার স্বামী প্রায় সাত বছর যাবৎ সৌদি আরবে আছেন। কখনও তাদের স্বামী-স্ত্রী বা অন্য কারও সঙ্গে কলহের কথা শুনিনি। এখনও বিশ্বাস হচ্ছে না আমার বোন ও ভাগনিরা আর বেঁচে নেই।’

মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ তিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনাটি জানার পর পুলিশসহ ঘটনাস্থলে পৌঁছে তাদের নিজ বাড়ি থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করি। নিহতের স্বামী একজন সৌদি প্রবাসী বলে জানতে পেরেছি। তবে তাদের মৃত্যুর বিষয়টি রহস্যজনক। আমাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। আবার এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা সেটিও বলার মতো কোনও আলামত এখনও পাওয়া যায়নি। আপাতত বাড়িটি পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। সিআইডি, পিবিআই ও গোয়েন্দা পুলিশ এ বিষয়ে কাজ করছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের কাজ চলছে।’

তিনি আরও জানান, তাসলিমা একাই বাড়িতে বাচ্চাদের নিয়ে বসবাস করতেন। ঘরের ভেতরে আসবাবপত্র এলোমেলো বা জবরদস্তি করার কোনও আলামত পাওয়া যায়নি। দরজাও ভেতর থেকে খোলা ছিল। সকালে নিহতের বড় মেয়ে মোহনার বান্ধবী তাকে খুঁজতে এসে দরজা ধাক্কা দিলে ঘটনাটি সামনে আসে।

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
আদালত ভবনের ৬ তলা থেকে সরকারি মহিলা কলেজের কোষাধ্যক্ষকে ফেলে দিলো কে?
মাদকবিরোধী অভিযান থেকে বাঁচতে নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর মরদেহ
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি