সই জালিয়াতির অভিযোগ

শ্রীপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি সাময়িক স্থগিত ঘোষণা

গাজীপুর প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৩, ০৭:৩৮আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৭:৩৮

সই জালিয়াতির অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি সাময়িক স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সেই সঙ্গে শ্রীপুর উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

সোমবার (২০ নভেম্বর) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা সংগঠনের দলীয় প্যাডে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এদিন রাত ১১টার পর থেকে বিভিন্ন ব্যক্তির সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকে) চিঠিটি ভাইরাল হয়। গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মো. সিরাজুল ইসলাম ওই চিঠির সত্যতা নিশ্চিত করেছেন।

বিলুপ্ত ঘোষণা করা ছাত্রলীগের তিনটি ইউনিয়ন হলো–মাওনা ইউনিয়ন শাখা ছাত্রলীগ, গোসিংগা ইউনিয়ন শাখা ছাত্রলীগ, কাওরাইদ ইউনিয়ন শাখা ছাত্রলীগ এবং ধলাদিয়া কলেজ শাখা ছাত্রলীগ। কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না সংশ্লিষ্ট ব্যক্তিদের উপযুক্ত কারণসহ লিখিত জবাব আগামী সাত দিনের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যালয়ের দফতর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

শ্রীপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সোহেল সরকার জানান, বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় শ্রীপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাহবুব হাসান তার (সোহেল সরকার) এবং অপর যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেনের সই জাল করে শ্রীপুর উপজেলার অধীন তিনটি ইউনিয়ন ও একটি কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দেয়। ওই অনুমোদিত কমিটির বিষয়ে তারা দুই যুগ্ম আহ্বায়ক কিছুই জানেন না। আহ্বায়ক অতি উৎসাহী হয়ে অর্থের বিনিময়ে ওইসব শাখা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেয়।

শুক্রবার (১৭ নভেম্বর) শ্রীপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সোহেল সরকার ও আলমগীর হোসেনের যৌথ সইয়ে শ্রীপুর উপজেলা শাখা ছাত্রলীগের দলীয় প্যাডে তাদের সই জালিয়াতির বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রে লিখিত অভিযোগ করেন। পরে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২০ নভেম্বর) জরুরি সিদ্ধান্তে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ শ্রীপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি সাময়িক স্থগিত করে। সেই সঙ্গে শ্রীপুর উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাহবুব হাসানের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও বন্ধ পাওয়ায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। 

/আরআইজে/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী