নারায়ণগঞ্জে ছিনতাইকালে পিটুনিতে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৩, ০৯:৩৩আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০৯:৩৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইয়ের অভিযোগে কৃষ্ণা (৩২) নামের এক যুবককে কয়েকজন মিলে পিটুনি দিয়েছে। এতে সে ঘটনাস্থলে মারা যায়। শনিবার (২৫ নভেম্বর) রাতে দেওভোগ মাদ্রাসা এলাকার পূর্বনগর গলিতে এ ঘটনা ঘটে।

নিহত কৃষ্ণা ফতুল্লা মাসদাইর গুদারাঘাট এলাকার গিরি চন্দ্র সেনের ছেলে। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একাধিক মামলা রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, নিহত কৃষ্ণাসহ তার সঙ্গে থাকা দুই সহযোগী এক পথচারীকে আটকে ছিনতাই করার সময় তার চিৎকারে আশপাশের পথচারী ও এলাকাবাসী এগিয়ে আসে। এতে তারা তিন জন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কয়েকজন ধাওয়া দিয়ে কৃষ্ণাকে আটক করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে অপর দুই ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) কাজী মাসুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাতে নিহত কৃষ্ণাসহ অপর দুই ছিনতাইকারী ছিনতাইকালে স্থানীয় কয়েকজন এগিয়ে এসে ধাওয়া দিয়ে কৃষ্ণাকে আটক করে এবং পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। অপর দুই ছিনতাইকারী পালিয়ে যায়। নিহত কৃষ্ণার নামে ফতুল্লা মডেল থানায় আটটি ছিনতাইয়ের মামলা রয়েছে। সে একজন পেশাদার ছিনতাইকারী। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের