নৌকার প্রার্থীকে সংবর্ধনা দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

রাজবাড়ী প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৩, ২৩:৩৫ আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ২৩:৩৫

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া নৌকার প্রার্থী জিল্লুল হাকিমকে সংবর্ধনা দেওয়াকে কেন্দ্র করে রাজবাড়ীর কালুখালী উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকাল ৫টার দিকে কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের মৃগী বাজারে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারসহ অন্তত আট জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ মতিনকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, মৃগী ইউনিয়ন যুবলীগের সভাপতি শামসুল আলম ও মৃগী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) শরিফুল ইসলামকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল জব্বারসহ অন্যদের স্থানীয় চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

মৃগী ইউনিয়ন যুবলীগের সভাপতি শামসুল আলম বলেন, ‘রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম আবারও নৌকার মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন পাওয়ায় মঙ্গলবার দুপুরে কালুখালী বঙ্গবন্ধু চত্বরে তাকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে মোটরসাইকেল শোডাউন নিয়ে আসার পথে চেয়ারম্যান মতিন গ্রুপের লোকজনের সঙ্গে ধাক্কা লাগে অপর গ্রুপ মেম্বার শরিফুল ইসলামের অনুসারীদের। এ নিয়ে বিকালে দুই পক্ষের সংঘর্ষ হয়। পরে চেয়ারম্যান মতিনসহ তার লোকজন পুনরায় ধারালো অস্ত্র নিয়ে মেম্বার শরিফুল ইসলামের বাড়িঘরে হামলা চালান। তখন দুই পক্ষের সংঘর্ষে আট জন আহত হন।’

এ ব্যাপারে কালুখালী থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, ‘সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
রাতে মসজিদের মাইকে ঘোষণা, রাতভর পুলিশের পাহারা, তবু ৫ গ্রামে সংঘর্ষ
যার যা আছে তাই নিয়ে মাঠে উপস্থিত থাকার ঘোষণা, এরপর ৪ গ্রামের সংঘর্ষ
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি