কিশোরগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
২১ মার্চ ২০২৪, ১২:৪৬আপডেট : ২১ মার্চ ২০২৪, ১২:৪৬

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মরুড়া এলাকায় ট্রাকচাপায় রিপন মিয়া (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ৭টার দিকে কিশোরগঞ্জ-গাজীপুর আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার মরুড়া এলাকায় দুঘর্টনাটি ঘটে।

এদিন সকাল সোয়া ১০টায় পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুঘর্টনার খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয‌্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ছাড়া নিহতের স্বজনদের কাছে সংবাদ পৌঁছানো হয়েছে।

নিহত রিপন মিয়া ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রাজগাতি গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে। আহতরা একই এলাকার রফিক মিয়ার ছেলে মোমেন মিয়া (২২) ও আব্দুল আলীর ছেলে মোজাম্মেল হক (৩৫)।

প্রত‌্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, মোটরসাইকেলে করে ওই তিন জন ঢাকা থেকে বাড়িতে ফিরছিলেন। সকাল ৭টার দিকে মরুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী একজন নিহত ও দুজন গুরুতর আহত হন। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে ভর্তি করান।

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী