বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল

গোপালগঞ্জ প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৪, ১৬:৩৭আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১৮:২২

গোপালগঞ্জে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষে। এরপর জেলা আওয়ামী লীগ ও সহযোগী সব সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়। এরপর সমাধিসৌধে শ্রদ্ধা জানাতে ঢল নামে হাজার হাজার নেতাকর্মী ও সর্ব সাধারণের।

এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সাধারণ মানুষের অংশগ্রহণে শোক শোভাযাত্রা বের হয়। এরপর সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদের সামনের স্থায়ী মঞ্চে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল

এর আগে সকালে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করে কালোপতাকা উত্তোলন করা হয়। নেতাকর্মীরা ধারণ করেন কালো ব্যাজ। পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতি বেদীতে ফুলে ফুলে ভরে ওঠে। শ্রদ্ধায় আর ভালোবাসায় তারা বঙ্গবন্ধুকে স্মরণ করে।

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল

মিলাদ ও দোয়া মাহফিল শেষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্স চত্বরের স্থায়ী মঞ্চে জেলা আওয়ামী লীগের আয়োজনে শোকসভার আয়োজন করা হয়। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক বাবুল শেখ বক্তব্য রাখেন।

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল

এ সময় বক্তারা বলেন, শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। দলীয় নেতাকর্মীদের শোককে শক্তিতে রূপান্তর করার আহ্বান জানান তারা। 

/এফআর/
সম্পর্কিত
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
সর্বশেষ খবর
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?