গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৪, ০৯:৫৭আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৯:৫৭

গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন আহমেদকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ আগস্ট) দুপুরে এক গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। রবিবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে তাকে গাজীপুর আদালতে পাঠানো হবে।

জামাল উদ্দিন উপজেলার তরগাঁও গ্রামের মৃত সফিউদ্দিন আহমেদ ওরফে সাবু চেয়ারম্যানের ছেলে। ওই গৃহবধূ যৌন হয়রানির অভিযোগে কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ করলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পুলিশ তাকে গ্রেফতার করে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া জানান, এক সন্তানের জননী ওই গৃহবধূ সম্পর্কে অভিযুক্ত জামাল উদ্দিনের আত্মীয়। গৃহবধূর স্বামী ব্যবসায়ী। তার স্বামী বাড়ি থেকে বের হলে জামাল উদ্দিন প্রায়ই বিভিন্ন অজুহাতে গৃহবধূর বাড়িতে প্রবেশ করে তাকে কুপ্রস্তাব দিতেন। এ সময় জামাল উদ্দিন অশালীন অঙ্গভঙ্গিও করতেন। একাধিকবার তাকে সতর্ক করা হলেও তিনি এ ধরনের কাজ চালিয়ে যাচ্ছিলেন।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে জামাল উদ্দিন ওই গৃহবধূর বাড়িতে প্রবেশ করে হঠাৎ করে তাকে জড়িয়ে ধরে যৌন হয়রানি করেন। এ সময় ভুক্তভোগীর ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে জামাল উদ্দিনকে আটক করেন। পরে তাকে পুলিশে দেওয়া হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী