জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন জাবির অধ্যাপক নুরুল ইসলাম

জাবি প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২৪, ০৮:৫৭ আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ০৮:৫৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল বিভাগের অধ্যাপক নুরুল ইসলামকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো ভাইস-চ্যান্সেলর) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার (৩ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে আরও উল্লেখ করা হয়, প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছর হবে। ওই পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা পাবেন। বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন; এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনও সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

অধ্যাপক ড. নুরুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভুগোল ও পরিবেশ বিভাগ থেকে প্রথম শ্রেণিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি ও Flood Risk Management Research Consortium এ পোস্ট ডক্টোরাল গবেষণা সম্পন্ন করেন। তিনি অস্ট্রিয়ার সালজবুর্গ বিশ্ববিদ্যালয়, ভারতের বোস ইনস্টিটিউট এবং থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে যথাক্রমে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, রিমোট সেন্সিং ও পরিবেশ প্রভাব বিশ্লেষণ বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

ড. নুরুল ইসলাম যথাক্রমে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুগোল বিভাগে শিক্ষকতা করেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন; একইসঙ্গে অনারারি শিক্ষক হিসেবে নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে যুক্ত আছেন। দেশি, বিদেশি জার্নালে তার প্রকাশিত গবেষণাধর্মী প্রবন্ধের সংখ্যা অর্ধশতাধিক।

/এফআর/
সম্পর্কিত
জাকসু নির্বাচনের প্রার্থী সেই ছাত্রদল নেত্রীর পদত্যাগ, বললেন রাজনৈতিক পরিবেশের কথা
সংশোধিত আইসিটি সিলেবাস প্রকাশের সময় জানালো জাতীয় বিশ্ববিদ্যালয়
পরীক্ষাব্যবস্থা ডিজিটাল করছে জাতীয় বিশ্ববিদ্যালয়
সর্বশেষ খবর
সুতা আমদানির নিয়ম বদল: নতুন জটিলতায় পোশাক কারখানার মালিকরা 
সুতা আমদানির নিয়ম বদল: নতুন জটিলতায় পোশাক কারখানার মালিকরা 
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
৪ বছরের শিশুকে ‘অপহরণের চেষ্টা’, উদ্ধার হলো যেভাবে
৪ বছরের শিশুকে ‘অপহরণের চেষ্টা’, উদ্ধার হলো যেভাবে
‘পর্যটন পুরস্কার’ পেলেন যারা
‘পর্যটন পুরস্কার’ পেলেন যারা
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি