‘আ.লীগ সমর্থকদের’ ককটেল হামলায় আহত প্রবাসী নিহত

মাদারীপুর প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৪, ২৩:৪৯আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ২৩:৪৯

মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর এলাকায় আওয়ামী লীগ সমর্থকদের ককটেল হামলায় সুজন সরদার (২৮) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত সুজন সরদার উপজেলার শিকারমঙ্গল এলাকার পূর্ব শিকারমঙ্গল গ্রামের মিজানুর রহমানের ছেলে। তবে তিনি বিএনপির কর্মী ছিলেন বলে দাবি দলটির স্থানীয় নেতাকর্মীদের।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের সমর্থক আপাং কাজী-কাইউম মৃধা ও মিরাজ সরদারের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। সেই দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে এনায়েত নগর ইউনিয়নের খালেকের হাট বাজারে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ককটেল হামলার ঘটনা ঘটে।

এ সময় সিঙ্গাপুর প্রবাসী সুজন সরদারসহ উপজেলার বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হন। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বৃহস্পতিবার রাতে গুরুতর আহত অবস্থায় সুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার জানান, সুজন একজন নিরীহ ভালো মানুষ ছিলেন। এনায়েতনগরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ ও ককটেল হামলার ঘটনা ঘটে। এ হামলায় সুজন আহত অবস্থায় মারা গেছে।

এ বিষয়ে কালকিনি থানার ওসি হুমায়ন কবির জানান, আওয়ামী লীগের দুই পক্ষের মাঝে দ্বন্দ্ব হয়। এ সময় ককটেল হামলায় সুজন মারা গেছে। এলাকা শান্ত রাখার জন্য পুলিশ মোতায়েন রাখা হয়েছে। কোনও বিশৃঙ্খলা সহ্য করা হবে না।

/এফআর/
সম্পর্কিত
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
রাতের আঁধারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো আ.লীগ নেতার বাড়ি, হয়েছে লুটপাটও
নিখোঁজের কয়েক ঘণ্টা পর আ.লীগের সহসভাপতির গলাকাটা লাশ উদ্ধার
সর্বশেষ খবর
জেনেরিক ওষুধে ২০০ শতাংশ মার্কিন শুল্ক, ভারতের জন্য বড় আঘাত
জেনেরিক ওষুধে ২০০ শতাংশ মার্কিন শুল্ক, ভারতের জন্য বড় আঘাত
জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার 
জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার 
প্লাস্টিক সার্জারির পর নতুন লুকে ভিনিসিয়ুসকে চেনাই যাচ্ছে না!
প্লাস্টিক সার্জারির পর নতুন লুকে ভিনিসিয়ুসকে চেনাই যাচ্ছে না!
তীব্র ব্যায়াম কি কর্টিসলের মাত্রা বাড়ায়
তীব্র ব্যায়াম কি কর্টিসলের মাত্রা বাড়ায়
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার