খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২৪, ২৩:০৮ আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ২৩:০৮

নেত্রকোনা থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে স্থানীয় ব্যক্তিদের হাতে আটক হয়েছেন ১৫ জন। পরে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার সকালে পাকুন্দিয়ায় পৌর সদরের শ্রীরামদী এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া গ্রামের আরমান মিয়া (১৯), মোজাহিদুল ইসলাম (১৯), সারোয়ার জাহান (২০), রিফাত ইসলাম (১৮), ইকবাল হোসেন (১৮), রাহাতুল ইসলাম (২০), ওয়াশেরপুর গ্রামের আবু সাঈদ (১৯), মো. রাজন (২১), ইয়াসিন মিয়া (২০), আরফিন শুভ (১৯), মাহফুজ আলম (১৮), পূর্ব সাউদপাড়া গ্রামের আবু সুফিয়ান (২০), সাউদপাড়া গ্রামের আশিকুর রহমান (১৯) ও তাম্বুলিপাড়া গ্রামের জয় বর্মণ (১৮)। অন্য একজনের নাম জানা যায়নি। তারা প্রত্যেকে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাকুন্দিয়ায় বিভিন্ন এলাকা থেকে খেজুরের রস পান করতে আসেন লোকজন। ভোর থেকেই নানা বয়সের লোকজন ভিড় করেন। এর মধ্যে কিশোর-তরুণদের সংখ্যা বেশি। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শ্রীরামদী এলাকায় ১৫ জন যুবক খেজুরের রস খেতে আসেন নেত্রকোনা থেকে। এ সময় তারা জয় বাংলা স্লোগান দিতে থাকেন। পরে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বলেন, ‘আটককৃতদের নিরাপত্তার কথা চিন্তা করে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কোনও মামলা হয়নি।’

/এএম/
সম্পর্কিত
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, আরও ৪ হাজার নিতে এসে আটক
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
১০০ কেজি গাঁজাসহ কৃষক দলের নেতা আটক
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি