মাদারীপুরে আধিপত্য নিয়ে বিএনপি ও ছাত্রদলের সংঘর্ষে আহত ৬

মাদারীপুর প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৫, ২২:৫৭ আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ২২:৫৭

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ছয় জন আহত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) রাত ৮টার দিকে কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের নতুন টরকী বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কালকিনি উপজেলার চরাইকান্দি গ্রামের রাজ্জাক বেপারির ছেলে জুয়েল বেপারী (৪০), একই এলাকার আয়নাল বেপারীর ছেলে আকতার বেপারী (৪২), মিলন বেপারী (৩২) ও জুয়েল বেপারী (২৮)। বাকিদের নাম তাৎক্ষণিক পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন মোল্লার সঙ্গে ছাত্রদল নেতা শাকিব ইসলাম নয়ন ও মিলন বেপারীর বিরোধ চলে আসছিল। এরই জেরে রাতে নতুন টরকী এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কমপক্ষে ছয় জন আহত হন।

খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এদিকে, আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তাদেরকে মধ্যে জুয়েল বেপারী নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে। এ ছাড়া কয়েকজনকে ভর্তি করা হয়েছে পাশের বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

মাদারীপুরের কালকিনি থানার ওসি সোহেল রানা জানান, আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় মোতায়েন করা হয়ে ছেঅতিরিক্ত পুলিশ।

/এফআর/
সম্পর্কিত
বগা আমার গাড়িতে উঠেছে, প্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেবো: মেয়র শাহাদাত
রাতে মসজিদের মাইকে ঘোষণা, রাতভর পুলিশের পাহারা, তবু ৫ গ্রামে সংঘর্ষ
যার যা আছে তাই নিয়ে মাঠে উপস্থিত থাকার ঘোষণা, এরপর ৪ গ্রামের সংঘর্ষ
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি