কালিয়াকৈরে মন্দিরের একটি প্রতিমা ভাঙচুর

গাজীপুর প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৫, ১৯:৫৬আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১৯:৫৬

গাজীপুরের কালিয়াকৈরে রাতের আঁধারে মন্দিরের একটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের বরইতলী এলাকায় পাঁঠাবলি মন্দিরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীফলতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বরইতলী বটতলা এলাকায় পুরোনো পাঁঠাবলি মন্দিরের বুড়িমা নামের একটি প্রতিমা রয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে পূজা করে মন্দিরে তালা দিয়ে চলে যান পুরোহিত। বৃহস্পতিবার সকালে ওই মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয় এক ব্যক্তি ভাঙচুর করা প্রতিমা দেখতে পান।

মন্দিরের পুরোহিত সুকমল চক্রবর্তী বলেন, ‘আমরা বুধবার বিকালেও পূজা করেছি। আজ সকালে দেখি মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে। বুবধার রাতের কোনও একসময়ে প্রতিমাটি ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।’

শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাইফুল আলম বলেন, ‌‘গত দুই মাস এলাকায় চুরি, ডাকাতিসহ নানা ধরনের অপরাধ বেড়ে গেছে। আগে পুলিশের টহল ছিল। এখন রাতে তো দূরের কথা দিনেও পুলিশের দেখা পাওয়া যায় না।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ‘বুধবার রাতে কে বা কারা প্রতিমা ভাঙচুর করেছে। ঘটনাস্থলে গেছি। এ বিষয়ে তদন্ত চলছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা খুবই দুঃখজনক। কারও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অধিকার কারও নেই। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা, অভিযুক্তদের বাড়িঘরে হামলা-আগুন
একে-৪৭ নিয়ে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা, ৩০০ জনের এই বাহিনী কার?
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান