চোর সন্দেহে

পিকআপে করে যাওয়ার সময় ধাওয়া দিয়ে পিটুনি, ৬ জনকে পুলিশে সোপর্দ

গোপালগঞ্জ প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৫, ১৩:৩৫আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১৩:৩৫

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় চোর সন্দেহে ৬ জনকে মারধর করেছে স্থানীয় জনতা। পরে তাদের মুকসুদপুর থানায় সোপর্দ করা হয়। সোমবার (২০ জানুয়ারি) ভোররাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ফুলারপাড় বাজারে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, সবুজ ফকির (২৫), রিয়াজ মোল্যা (২২), তুফান শেখ (২৪), সাকিব শেখ (২৫), সালাম ব্যাপারী (২৫) ও শাহিন খান (২৬)। তাদের বাড়ি মাদারীপুরের রাজৈর ও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন গ্রামে।

জানা যায়, উপজেলার ফুলারপাড় বাজারে একটি পিকআপ গাড়ি নিয়ে যাওয়ার সময় চোর সন্দেহ হলে তাদের ধাওয়া করে স্থানীয় লোকজন। পরে তাদের আটক করে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ‘রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতাবস্থায় ৬ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী