নিখোঁজ সেই স্কুলশিক্ষার্থীর মরদেহ মিললো ডোবাতে, তিন ঘণ্টা পর গেলো পুলিশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২১আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২১

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিখোঁজ স্কুলশিক্ষার্থী রোমান শেখের মরদেহ ২৩ দিন পর সকালে একটি ডোবাতে বস্তাবন্দি অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরিস্থিতি উত্তপ্ত থাকায় ৩ ঘণ্টা পর উদ্ধার করা হয় তার মরদেহ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে স্থানীয়রা শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের ছয়গাঁওয়ের একটি ডোবার কচুরিপানা পরিষ্কার করতে যায়। সেখানে বস্তাবন্দি মরদেহ দেখে পুলিশে খবর দেয়। রোমান শেখ নিখোঁজের মামলার আসামি সিয়াম ও সিয়ামের বড় ভাই মানিক ব্যাপারীদের বাড়ির পাশের ডোবায় বস্তাবন্দি মরদেহ পাওয়ায় স্থানীয় ও সহপাঠীরা উত্তেজিত হয়ে সিয়ামদের ঘরবাড়ি ভাঙচুর করে। ঘরের ভেতর থেকে দেশীয় বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করে এবং ঘরে থাকা আসবাবপত্র বের করে আগুনে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী ও সহপাঠীরা। এ সময় রোমানের বাবা মিরাজ শেখ ছেলের মরদেহ শনাক্ত করেন।

সিরাজদিখান সার্কেল এএসপি আ ন ম ইমরান খান জানান, তারা মরদেহের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। নিখোঁজ রোমান শেখের বেলতলী উচ্চবিদ্যালয়ের সহপাঠীরা গতকাল বুধবার সিরাজদিখান থানায় অতর্কিত হামলা করে ভাঙচুর ও তাণ্ডব চালায় এবং আজকে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় সেখানে মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে যেতে পারেননি পুলিশ। তবে দুপুর ১টার দিকে সেনাবাহিনীর সহযোগিতায় ঘটনাস্থলে যায় পুলিশ।

তিনি আরও বলেন, ‘গত ২১ জানুয়ারি বাবার ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে বের হয়ে আর ফেরেনি রোমান। এই ঘটনায় সিরাজদিখান থানায় একটি অপহরণ মামলা হয়। যে মামলায় সিয়াম ও তার বড় ভাই মানিকসহ তিন জন আসামি গ্রেফতার ও ইজিবাইক উদ্ধার করা হয়।’ এ ঘটনায় আসামিদের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকির আহাম্মেদ জানান, সেনাবাহিনীর সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মরদেহটি বেশ কয়েকদিন আগের হওয়ায় গলে গেছে। ময়নাতদন্ত করে আঘাতের চিহ্ন বোঝা যাবে। মরদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গতকাল বুধবার নিখোঁজ রোমানের সন্ধান দাবিতে মানববন্ধন কর্মসূচি শেষে সিরাজদিখান থানায় অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
বুড়িগঙ্গায় নি‌খোঁজ কি‌শো‌রের মর‌দেহ উদ্ধার
সড়কে ছেলের লাশ পড়ে আছে শুনেই অজ্ঞান হয়ে মায়ের মৃত্যু
গোপালগঞ্জে পৃথক স্থান থেকে ৩ জনের লাশ উদ্ধার
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল