নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:১৪আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:১৪

গাজীপুরের কাপাসিয়ায় নিখোঁজের পরদিন বীর মুক্তিযোদ্ধা গণি শেখের (৭০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাড়ির পাশের ধানক্ষেত সংলগ্ন স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি উপজেলার নলগাঁও (খয়ড়াপাড়া) গ্রামের মৃত কামাল শেখের ছেলে।

গণি শেখের ভাতিজা রতন শেখ জানান, তার চাচি ও চাচাতো ভাইয়েরা গাজীপুরের মির্জাপুরে বসবাস করেন। চাচা একাই কাপাসিয়ায় গ্রামের বাড়িতে থাকতেন। শনিবার সকাল থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলে নিজ ঘরে সেটি পাওয়া যায়।

পুলিশ জানায়, সকালে গণি শেখের প্রতিবেশী লোকমান মিয়া তার নিজের জমি দেখতে যাওয়ার সময় ধানক্ষেতের পরিত্যক্ত স্থানে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘মুক্তিযোদ্ধা গণি শেখ অসুস্থ ছিলেন। তার হার্টে সমস্যা ছিল। অসুস্থ শরীর নিয়ে নিজের ফসলি জমি, সবজি বাগান দেখতে যান। হয়তো বুকে ব্যথা উঠে সেখানে মারা গেছেন। ঘটনার তদন্ত চলছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে ঘটনাস্থলে গেছে পুলিশ।’

কাপাসিয়া উপজেলা সংসদের সাবেক কমান্ডার বজলুল রশিদ মোল্লা বলেন, ‘গণি শেখ একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি সমাজের নানা উন্নয়নমূলক কাজে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এটি স্বাভাবিক মৃত্যু নাকি অস্বাভাবিক, তা এখনও নিশ্চিত হতে পারিনি আমরা।’

/এএম/
সম্পর্কিত
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি