রেললাইনে হাঁটতে হাঁটতে ফোনে কথা বলছিলেন, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৯ আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৯

কিশোরগঞ্জের যশোদলে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইনে হাঁটা অবস্থায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত আবদুল মজিদ (৪৫) জেলার নিকলী উপজেলার ভাটি বরাটিয়া গ্রামের বাসিন্দা।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জ জেলা শহরের রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে আন্তনগর এগারসিন্দুর প্রভাতী ট্রেন ছেড়ে যায়। ট্রেনটি আধা কিলোমিটার দূরে যশোদলের সিদ্ধেশ্বরী বাড়ি এলাকায় গেলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি লিটন মিয়া আরও জানান, আব্দুল মজিদ রেললাইনে হাঁটতে হাঁটতে মোবাইল ফোনে কথা বলছিলেন। ট্রেন কাছাকাছি এলে লোকজন তাকে ডাকলেও তিনি শুনতে পাননি। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা চলমান আছে।

/কেএইচটি/
সম্পর্কিত
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু, আক্রান্ত ১৩৯০
‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’ বলে গ্যাসের ট্যাবলেট সেবন, ব্যাংক ম্যানেজারের মৃত্যু
আদালত ভবনের ৬ তলা থেকে সরকারি মহিলা কলেজের কোষাধ্যক্ষকে ফেলে দিলো কে?
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি