ফরিদপুরের বানা বাজারে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

ফরিদপুর প্রতিনিধি
০৫ মার্চ ২০২৫, ১১:৫৯ আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১১:৫৯

ফরিদপুরের আলফাডাঙ্গার বানা বাজারে বৈদ্যুতিক শট সার্কিট থেকে লাগা আগুনে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ২৫-৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

বুধবার (৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আসলাম হোসেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বানা ইউনিয়নের বানা বাজারে এ ঘটনা ঘটে।

ফরিদপুরের বানা বাজারে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় আলফাডাঙ্গা উপজেলার বানা বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বাজারে আগুন দেখে স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যে আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১০টি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ২৫-৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

বুধবার সকালে আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আসলাম হোসেন জানান, বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে ১০টি দোকানের সব মালামাল পুড়ে গেছে।

/এফআর/
সম্পর্কিত
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
অটোরিকশা চার্জ দেওয়ার সময় গ্যারেজে আগুন, অল্পের জন্য রক্ষা ঘরবাড়িসহ পুরো এলাকা
আদাবরে ফিজিওথেরাপি কলেজের রান্নাঘরের আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি