কিছু কিছু উপদেষ্টার পাঁচ বছর ক্ষমতায় থাকার খায়েশ জন্মেছে: রিপন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৫, ২০:০০ আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ২০:০০

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘কিছু কিছু উপদেষ্টার পাঁচ বছর ক্ষমতায় থাকার খায়েশ জন্মেছে। জনগণ নাকি তাদের পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায়। এটি মিথ্যা কথা। জনগণ একটি জবাবদিহিমূলক সরকার দেখতে চায় । ভোট দিতে চায়। ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত করতে চায়।’

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার লৌহজং সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে ২৪ গণঅভ্যুত্থানে রাষ্ট্র ও রাজনীতির পরিবর্তনে জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন দেখতে আয়োজিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘এ সরকারকে মনে করিয়ে দিতে চাই, এই সরকারের নাম অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের পাঁচ বছর পরিকল্পনা করার কথা নয়। আন্তর্জাতিক বিমানবন্দর বানানো অন্তর্বর্তী সরকারের কাজ নয়। বাংলাদেশকে সিঙ্গাপুর বানানো তাদের কাজ নয়। তাদের কাজ আগামীতে যেন আন্তর্জাতিক বিমানবন্দর হয়, বাংলাদেশ যেন সিঙ্গাপুর হতে পারে, দেশ থেকে মাদক যাতে নির্মূল হয়, আমাদের ছেলেমেয়েরা যেন সুন্দরভাবে চলাচল করতে পারে তার সূচনা করে দিয়ে যাওয়া।’

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে একটা পরিবর্তন চাই। আমরা বাংলাদেশে জনগণের শাসন চাই। আমরা বাংলাদেশে কোনও মোগল সম্রাট, কোনও জমিদার চাই না। জমিদার নির্বাচিত হবে ৫ বছরের জন্য। তিনি মনে করবেন আমি তো ৫ বছরের জন্য জমিদার হয়ে গেছি। আমরা এই ব্যবস্থা চাই না।’

সমাবেশে লৌহজং উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শেখ মোস্তফার সভাপতিত্বে সভায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

/কেএইচটি/
সম্পর্কিত
বগা আমার গাড়িতে উঠেছে, প্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেবো: মেয়র শাহাদাত
ওসির কক্ষে বসেই হুমকি, ‘আগের ওসি যে পথে গেছেন, আপনিও যাবেন সেই পথে’
কুটির শিল্পের মাধ্যমে পোশাক খাতের চেয়েও বেশি আয় করা সম্ভব: গয়েশ্বর
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি